Winds are blowing up the fragrance, Conveying your arrival with grace.




আমার  মিলন  লাগি তুমি ,
আসছো কবে থেকে !
তোমার  চন্দ্র  সূর্য  তোমায়
রাখবে কোথায় ঢেকে। ১

কত কালের সকাল  সাঁঝে
তোমার চারণধ্বনি বাজে ,
গোপনে  দূত  হৃদয় মাঝে
গেছে আমায় ডেকে। ২

ওগো পথিক আজকে আমার
সকল প্রাণ ব্যেপে
থেকে থেকে হরষ  যেন
উঠছে কেঁপে কেঁপে।


যেন সময় এসেছে আজ ,
ফুরালো মোর যা ছিল কাজ -
বাতাস আসে হে মহারাজ ,
তোমার গন্ধ মেখে। ৩

**********


60. You started your journey 
       to meet me very long ago

  [Aamar milan laagi tumi ashchho kabe theke]


You started your journey
to meet me  long ago;
The Sun and the Moon 
Have no power to block your way.

How many ages, days after days, 
 I had been getting the sounds  your foot-steps,
 From your messengers, getting secret messages,
Direct into my heart always !!


Oh, the traveller, to-day flooding my  soul wholly, 
The waves of  pleasure are throbbing restlessly !!

I have kept me ready leaving all works,
Winds are blowing up the fragrance, 
Conveying signals of your arrival with grace.



Time has come today it seems ,





Comments